ওয়ারেন্টি মেয়াদ বাড়িয়ে অনলাইনে বিক্রি অব্যাহত রেখেছে ওয়ালটন

১৮ এপ্রিল, ২০২০ ১৩:০৫  
করোনাভাইরাসের লকডাউন থাকায় প্রয়োজনীয় সেবা নিতে সার্ভিস সেন্টারে যেতে পারছেন না অনেক গ্রাহক। এ অবস্থায় গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে দেশের প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানোর পাশাপাশি অনলাইন থেকে পণ্য কেনার সুবিধা চালু করেছে তারা। ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হয়েছে।